ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ভ্যাকসিন নিলেন জেমস!

ads

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ভ্যাকসিন নিলেন জেমস। দেশের তুমুল জনপ্রিয় এই রকস্টারের টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জেমস-এর মুখপাত্র।


রবিন বলেন, ‘জেমস ভাই শুরু থেকেই টিকার বিষয়ে পজিটিভ। প্রথম দিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়ে টিকা নেন। তিনি সুস্থ, স্বাভাবিক আছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করেছেন।’


আজ দুপুরে জেমস নিজেই সরাসরি বিএসএমএমইউ-তে যান। এরপর নার্স সাদিয়া সুমি জেমস-এর ডান বাহুতে টিকা দেন। এর আগে দেশবরেণ্য শিল্পীদের মধ্যে সংসদ সদস্য কোটায় সুবর্ণা মুস্তাফা টিকা নিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page